1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল গফফার মোল্যা আর নেই নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার কালিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক জমজমাট ভোটে পালের বাজার কমিটির নির্বাচন সম্পন্ন; নতুন নেতৃত্বে ব্যবসায়ীদের প্রত্যাশা নড়াগাতীতে প্রবাসীর দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ভাতিজার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নড়াইলে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট কালিয়ায় এইচএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধর ও সরকারি কম্পিউটার ভাঙচুরের অভিযোগ, মামলা দায়ের নড়াইল-১ আসনে উন্নয়নের গতি অব্যাহত, সমান গুরুত্ব পাচ্ছে সব এলাকা স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার

দায়িত্বপালনকালে স্ট্রোকে খুলনার দাকোপ থানার ওসি সিরাজুল ইসলামের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সিরাজুল ইসলাম (বিপি-৮৬১১১৩৪০১৬) দায়িত্ব পালনকালে আকস্মিক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর ২০২৫ বিকেল ৪টার দিকে কর্তব্যরত অবস্থায় ওসি সিরাজুল ইসলাম হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর রাত ৭টা ২৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানান, তিনি ব্রেইন স্ট্রোকজনিত মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন।

ওসি সিরাজুল ইসলাম ১৯৮৬ সালের ২ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১১ সালের ১ জুলাই তিনি বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ ১৪ বছর চার মাসের কর্মজীবনে তিনি যশোর, মাগুরা ও খুলনা জেলায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের ২৯ আগস্ট থেকে মৃত্যুর দিন পর্যন্ত দাকোপ থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

তাঁর মৃত্যুতে খুলনা জেলা পুলিশের সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। জেলা পুলিশ এক বিবৃতিতে বলেন, “মরহুম সিরাজুল ইসলামের মতো একজন পেশাদার, দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তাকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park