1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

খুলনার দিঘলিয়ায় “অফিস ব্যবস্থাপনা, ডাটা এন্ট্রি, পারস্পরিক শিখন ও সক্ষমতাবৃদ্ধি” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীদের অফিসের আর্থিক ব্যবস্থাপনা, সঠিক ডাটা এন্ট্রি পদ্ধতি, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির উপায় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ও সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনা সরকারি সেবা প্রদানকে আরও গতিশীল করে তুলতে পারে। এজন্য নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ ও নিজেকে আপডেট রাখা অত্যন্ত জরুরি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যদি নিজেদের দক্ষতা উন্নত করেন, তবে সাধারণ জনগণ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন।” প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং নিয়মিত প্রশিক্ষণের দাবি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park