1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে ইউএনও এর মতবিনিময় 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মত বিনিময় করেন।

এ সময় বক্তারা বলেন, গত জুলাই মাসের প্রথমদিকে শুরু হয় ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন যা গত মাসের মাঝামাঝি এসে রূপ নেয় সহিংস আন্দোলনে। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আন্দোলন থামাতে সরকারের পক্ষ থেকে ছাত্রদের উপর চালানো হয় দমন পীড়ন আন্দোলন প্রতিরোধে গুলিতে মারা যেতে থাকে ছাত্ররা। ছাত্রদের এ আন্দোলন দমন করতে একদিকে তাদের উপর চালানো হয় পুলিশী হামলা ও গুলি করে হত্যা করা হয় ছাত্রদের। সারা দেশে চলতে থাকে ছাত্রদের এবং বিরোধী রাজনৈতিক নেতাদের গ্রেফতার, দমন পীড়ন। আন্দোলনরত ছাত্রদের আন্দোলনে যোগ হয় ৪ দফা দাবী। পুলিশের সহিংসতা, কারফিউ বলবৎ, সেনাবাহিনী মোতায়েন, ছাত্র-শিক্ষক-অবিভাবক-জনতার আন্দোলনে সহিংসতা আরো বেড়ে যায়। এর পর বৈষম্য বিরোধী ছাত্রদের এ আন্দোলন শেখ হাসিনার পদত্যাগ এর এক দফায় চলে যায়।

এক পর্যায়ে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ও সরকারের জরুরী অবস্থা জারী, ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েও ছাত্র আন্দোলনকে সরকার ঠেকাতে পারেনি। গত ৫ আগষ্ট ছাত্রদের অসহযোগ আন্দোলন ও ঢাকা মুখে যাত্রা কর্মসূচির মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের মাধ্যমে সারাদেশে শুরু হয় বিজয় উল্লাস। দেশ হয়ে পড়ে অরক্ষিত। এক দিকে চলে ছাত্র জনতার বিজয় উল্লাস। অপর দিকে দেশ ব্যাপী শুরু হয় সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, লুটপাট ও ভাঙ্গচুর। শুরু হয় সামাজিক প্রতিষ্ঠানে হামলা। গত দুই দিনে খুলনা মহানগরীসহ ৯টি উপজেলায় কমবেশী হামলার ঘটনা ঘটেছে।

তারই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলায়ও হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা আজ পর্যন্ত অব্যাহত আছে। ব্যক্তিগত আক্রশেও বিভিন্ন বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, এমনকি সামাজিক প্রতিষ্ঠান এবং প্রেসক্লাবেও অনুরূপ ঘটনা ঘটেছে বলে বক্তারা জানান।

এ অবস্থা সামাল দিতে ইতিমধ্যে দিঘলিয়া উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দিঘলিয়া উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় এবং জান মালের নিশ্চয়তা বিধানকল্পে সহযোগিতা প্রদানের জন্য দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ তাঁর নিজস্ব কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

বুধবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবুল হাসান, মাওলানা মুশফিকুর রহমান, মোঃ রকিবুল ইসলাম, মোল্যা খলিলুর রহমান, মোঃ মুজাহিদুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এ অবস্থাকে সামনে নিয়ে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতারের সাথেও মতবিনিময় করেন। এরপর দুপুর সাড়ে ১২ টায় বিএনপির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ মতবিনিময় করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park