
এস.এম. শামীম, খুলনা
খুলনা জেলার দিঘলিয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মোল্লাকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ এপ্রিল, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম, যার নেতৃত্বে ছিলেন এইচ এম শাহীন, দিঘলিয়া গ্রামে অভিযান চালিয়ে সাবেক ৩ নম্বর সদর ইউপি চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মোল্লাকে আটক করে।
ফিরোজ মোল্লাকে আটক করা হয় মামলাসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে। মামলা নং-৩, তারিখ ৪/৯/২৪ ইং-এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিকে পরে আদালতে প্রেরণ করা হয়েছে।