
নিজস্ব প্রতিবেদক
দিঘলিয়া উপজেলার ৪ নম্বর সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামের বাসিন্দা, আওয়ামী লীগ নেত্রী আফরোজা আক্তার আলপনা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
দিঘলিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাকে দিঘলিয়া থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা নং ১১, তারিখ ২৪/০৮/২০২৪-এ বিএনপি নেতা কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।