
এস.এম. শামীম, দিঘলিয়া, খুলনা:
দিঘলিয়া উপজেলার যোগীপোল আশীর্বাদ এজি স্কুল অ্যান্ড হোপ সেন্টারে গত বুধবার (১৪ মে) আয়োজন করা হয় “শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠান ২০২৫”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন আশীর্বাদ এজি স্কুল অ্যান্ড হোপ সেন্টারের প্রতিষ্ঠাতা রেভারেন্ড গ্লোরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপারেশন জেনারেশন, ঢাকা’র প্রোগ্রাম ডিরেক্টর মি. আলবার্ট, প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর ও কোষাধ্যক্ষ রেভারেন্ড জেমসসহ স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, “শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও বিনোদনের সুযোগ করে দেওয়া তাদের সার্বিক বিকাশের জন্য জরুরি। পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় শিশুরা হয়ে উঠবে ভবিষ্যতের আলোকিত নাগরিক।”
অনুষ্ঠানে শিশুদের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এতে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে, আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ তৈরি করাই আশীর্বাদ এজি স্কুল অ্যান্ড হোপ সেন্টারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ভবিষ্যতেও এমন মানবিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।