1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস. এম. শামীম, দিঘলিয়া খুলনা।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৩নং দিঘলিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গতকাল রবিবার বেলা তিনটার সময় ৬ নং ব্রহ্মণাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সমাবেশে সভাপতিত্ব করেন আনসার আলী মোড়ল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু,আব্দুর রকির মল্লিক,ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু, মোল্লা কবির হোসেন, মোঃ লিটন শেখ, মোঃ ইফতেখর সরদার, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, দিঘলিয়া থানা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, কৃষিকে সহজতর উপায়ে চাষাবাদের জন্য কৃষকদেরকে সর্বোচ্চ সহযোগীতা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের ফারমার্স কার্ড প্রদানের কথা বলেছেন যার মাধ্যমে কৃষকেরা নায্য মূল্যে খাদ্য দ্রব্য ক্রয় করতে পারবে। তিনি আরও বলেন দেশে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বলে আছে ফলেই আইনশৃঙ্খলার এতো অবনতি এর জন্য প্রয়োজন দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। তিনি ইউনূস সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আহবান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park