1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ দিঘলিয়া

আগামী ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিঘলিয়া উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের সভাপতিত্বে উপজেলার সেনহাটি ইউনিয়নের অন্তর্গত হাজীগ্রাম বেলেঘাট ঈদগাহ ময়দানে ২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল ৫টায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

সচেতনতা সভায় এসি ( ল্যান্ড) দেবাংশু বিশ্বাস-প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন। তিনি বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বিনিময়, ক্রয়-বিক্রয়, বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। তাই কেউ যেন নির্ধারিত সময়ে এই দন্ডনীয় অপরাধে জড়িয়ে না পড়েন সে জন্যই আজকের এই সচেতনতা সভার আয়োজন। নির্ধারিত সময়ে ইলিশ আহরণ থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, মাছের মধ্যে ইলিশ সব থেকে সুস্বাদু মাছ, ইলিশ আমাদের প্রকৃতির দান। প্রকৃতিকে বুঝে আমাদের ইলিশ আহরণ করতে হবে। ইলিশ আহরনের ক্ষেত্রে যাদের জীবন জীবিকা জড়িত তাদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। ইলিশ আহরন নিষিদ্ধ সময়ের মধ্যে যদি ইলিশ ধরা না হয় তাহলে ইলিশের প্রজনন অনেক গুণ বৃদ্ধি পাবে। এর ফলে ইলিশ আমাদের দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

এছাড়া উক্ত সভায় আরো বক্তব্য প্রদান করেন, সেনহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আকবর সরদার , ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রিপন মোড়ল, মহিলা মেম্বার ঝরনা বেগম, আলোর মিছিল স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শেখ তারেক, হাজীগ্রাম বেলেঘাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি রাজু শেখ, আসাদ খামারিসহ আরো অনেকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park