1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ইসরায়েলের মানবতা বিরোধী হত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, খুলনা

খুলনার দিঘলিয়ায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিঘলিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পানিগাতী বাঁশের হাট বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিঘলিয়া উপজেলা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার শত শত তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুঃ মুজাহিদুল ইসলাম, মুঃ সাইফুল্লাহ মানসুর, মুঃ ইসমাইল হোসেন ও মাওলানা দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজায় নিরীহ নারী-শিশু-বৃদ্ধসহ অসহায় ফিলিস্তিনিদের হত্যা করছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত রেহাই পাচ্ছে না। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।

তারা আরও বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন ও গণহত্যার দায়ে ইসরায়েল ও তাদের দোসরদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে।

এদিকে, দিঘলিয়ার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানরাও ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park