
এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা)
দিঘলিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ (শুক্রবার) বাদ জুমা দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন ও ইফতার আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হযরত মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার হযরত মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান।
প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামায়ে পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান (সোহেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার মো. ইকবাল হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার মো. সাদউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া শাখার সভাপতি মো. সালমান ফারসি।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের ইউনিয়ন, ওয়ার্ড ও থানার দায়িত্বশীলরা উক্ত ইফতার ও সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।