1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহ এবং সঞ্চালনা করেন দিঘলিয়া পশ্চিম থানা শাখার সভাপতি হাফেজ তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন মিলন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জিপিএ-৫ অর্জন যেমন গৌরবের বিষয়, তেমনি নৈতিকতায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠাটাও জরুরি।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন, “আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে পারলেই দেশ হবে সমৃদ্ধশালী।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মুশাররফ আনসারী, খুলনা জেলা উত্তর শাখার সেক্রেটারি মো. ইলিয়াছ হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা তাদের অনুভূতি প্রকাশ করেন। সভাপতির দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park