1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় গ্রীন লাইফের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি

“দেহ ও মনকে আত্মবিশ্বাসী করে শরীর চর্চা” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন গ্রীন লাইফ-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।

মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার পরীক্ষা নিয়ন্ত্রক ও আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক ও ধুমকেতু সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান শেখ রওশন আজাদ। সঞ্চালনায় ছিলেন মোল্যা জালাল উদ্দীন কলেজের অধ্যক্ষ মো. শামীম হোসেন এবং শাহপুর ড. এস. কে. বাকের কলেজের অধ্যাপক ইলিয়াস হুসাইন।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে শরীরচর্চা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজকে সুন্দর ও সুস্থ রাখা সম্ভব। তারা গ্রীন লাইফের স্বল্প সময়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার প্রশংসা করেন। শেষে গ্রীন লাইফের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park