1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় চোর ধরে পুলিশের হাতে দিল জনতা অভিযুক্তের বাড়িতে তল্লাশি, উদ্ধার হলো চোরাই মালামাল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় আশিকুর রহমান আশিক (৩৫) নামে এক ব্যক্তিকে চুরির অভিযোগে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আশিক সেনহাটি আদর্শ পল্লী এলাকার বিদ্যুৎ মিস্ত্রি ইয়াসিনের বাড়ির ভাড়াটিয়া ডলার বিল্লালের ছেলে। শুক্রবার সকালে রেজার মোড়ের মুদী দোকানদার হাবিবের দোকানে ৫০০ গ্রামের একটি চায়ের প্যাকেট বিক্রি করতে গেলে সন্দেহের সৃষ্টি হয়। কয়েকদিন আগেই হাবিবের দোকানে চুরি হয়েছিল, যার সাথে আশিকের সংশ্লিষ্টতার সন্দেহ ছিল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে স্থানীয়রা তাকে আটক করে এবং তার বাসায় তল্লাশি চালিয়ে ট্রাঙ্ক থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল ও বিদ্যুতিক তার উদ্ধার করে। পরে আশিক চুরির কথা স্বীকার করলে দিঘলিয়া থানায় সংবাদ দেওয়া হয় এবং পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১৩, তারিখ: ২৮/০২/২০২৫)। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন জানান, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, গত বৃহস্পতিবার গভীর রাতে সেনহাটি বাজারের মুদী দোকানদার আব্দুর রহমানের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা মসজিদের পাশের দোকানের পিছনের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, সিগারেট, সাবান, জুসসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park