1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। খুলনা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুলের সভাপতিত্বে এবং প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর উপস্থিতিতে ১৯ আগষ্ট সোমবার বিকেল ৫ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি কে সি আই ক্লাব প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কে সি আই ক্লাব প্রাঙ্গণ থেকে দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সেনহাটি বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা গুলি প্রদক্ষিণ করে পুনরায় কে সি আই ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর কে সি আই ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দসহ প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, বিশেষ অতিথি দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক এবং অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন পারবেজ সাজ্জাদ বাবলা, মোল্লা মনিরুজ্জামান, মোল্লা নাজমুল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল,আরিফুল ইসলাম হাসান, আনোয়ার হোসেন,সেলিম ওমরা খান, সেনহাটি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম মেহেদী হাসান, মন্টু, হেদায়েতসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park