1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলায় ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১০ মার্চ (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। জনসাধারণকে দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পূর্বপ্রস্তুতি সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহিন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, ফায়ার সার্ভিসের সদস্য মোঃ ইমদাদুল হক, মোঃ মুরাদ হোসেন, মোঃ রবিউল শেখ, দিঘলিয়া থানার এসআই প্রকাশ চন্দ্র বাছাড়, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park