
ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। সার্বিক সঞ্চালনা করেন মেরিন ফিসারিজ অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল। বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।বক্তারা বলেন, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই চাষাবাদ নিশ্চিত করতে জাতীয় মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় মৎস্য সপ্তাহের কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন করা হয় এবং সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।আয়োজন করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি, দিঘলিয়া, খুলনা।