
এস.এম. শামীম, দিঘলিয়া, খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮–২৪ আগস্ট) উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। সার্বিক সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা প্রকৌশলী প্রধান আবু তারেক সাইফুল কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সকল দপ্তরের প্রধান, বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাংবাদিকবৃন্দ। সভায় জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। বক্তারা বলেন, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই চাষাবাদ নিশ্চিত করতে জাতীয় মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি, দিঘলিয়া, খুলনা।