1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫০০ মানুষ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, খুলনা

খুলনার দিঘলিয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় ৫০০ মানুষ। শুক্রবার (১৬ মে) দিঘলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির খুলনা জেলা নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে সাধারণ রোগীদের মাঝে সেবা দেন। রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও ওষুধ সরবরাহ—সবকিছুই ছিল বিনা মূল্যে। চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. এফ এম আহসানুল কবির (জাতীয় কিডনি হাসপাতাল), ডেন্টিস্ট ফয়সাল আহমেদ (প্রফেসর, খুলনা মেডিকেল কলেজ), মো. আসাদুল হক (সাবেক টেকনোলজিস্ট, কুয়েট) প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, শ্রমিক নেতা খান গোলাম রসুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতারা।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত নেতা বদিউজ্জামান আজাদ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park