1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):

দিঘলিয়া উপজেলায় ৮ মার্চ শনিবার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান এবং দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার আসাদুল্লাহ হাবিবি, ওলামায়ে পরিষদ দিঘলিয়া উপজেলার সভাপতি মাওলানা আজিজুল ইসলাম সোহেল, দিঘলিয়া উপজেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ দিঘলিয়া শাখার সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর, মাওলানা আব্দুর রহিম, মাওলানা সাইদুল্লাহ ও মাওলানা দেলোয়ার হোসাইন।

ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন মাওলানা মুশফিকুর রহমান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park