1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ১১,১২ ও ১৩ জানুয়ারী পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬ দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছয়টি দলের নাম যথাক্রমে- দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ, সেনহাটি ইউনিয়ন ফুটবল একাদশ, বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশ, গাজিরহাট ইউনিয়ন ফুটবল একাদশ, আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশ।

আজ ১১ জানুয়ারি ২০২৫ সকাল ১০টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। খেলা শুরুর পূর্বেই ফুটবল প্রেমী দর্শক, টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিযোগী ছয়টি দল ছাড়াও এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, এবং ক্রীড়ামোদি দর্শক ও বিভিন্ন পেশাজীবী জনগণের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত।

খেলা পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চারজন দক্ষ রেফারি উপস্থিত ছিলেন। আজ মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়। খেলা দুটিতে খেলোয়াড়বৃন্দ যেমন তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মন কেড়েছেন তেমনি রেফারিগন তাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা পরিচালনা করতে সমর্থ হয়েছেন। প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। এ খেলায় আড়ংঘাটা ফুটবল একাদশ যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশকে খুব সহজে ৫-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। দ্বিতীয় এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৮-১ গোলে বারাকপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়। খেলা শুরুর পূর্ব থেকে শেষ অবধি সুমিষ্ট কন্ঠে ধারাভাষ্যের মাধ্যমে দর্শক-শ্রোতাদের আনন্দ দান করেছেন ধারাভাষ্যকার মাস্টার মেহেদী হাসান।

খেলা শেষে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের, রেফারিদের, দর্শকদের এবং উপস্থিত সকলকে সুন্দরভাবে খেলা পরিচালনায় সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park