
ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি-
খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে এই প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনা, সজেকার সহকারী পরিচালক মোঃ রকিবুল ইসলাম।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাঈদা খাতুন এবং এস এম মোস্তফা রশীদী সুজা গার্লস কলেজের প্রভাষক সাবিহা সুলতানা।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দল এবং রানার্সআপ হয় হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দলনেতা মুসারাতুন নাহার মৌমি। এই প্রতিযোগিতায় উপজেলার ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১টি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশ করে।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সানিয়া ইসলাম, দ্বিতীয় হয় একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ঐশী আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস আজিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. সাইফুদ্দিন লস্কর, সদস্য শেখ আব্দুল্লাহ, মোল্যা জাহিদুল ইসলাম, নাসরিন সুলতানা, শিল্পী নন্দীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক।