1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিঘলিয়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

খুলনার দিঘলিয়া উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আরিফুল ইসলাম যোগদান করেছেন। তিনি ১৪ নভেম্বর বৃহস্পতিবার সদ্য বদলী হওয়া ইউএনও খাঁন মাসুম বিল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে নবাগত নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম খুলনা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের বাসিন্দা । ৩৬ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আরিফুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে তিনি খুলনা জেলা সদরের এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ তিনি খুলনা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ।

সদ্য যোগদানকারী ইউএনওর কাছে দায়িত্বভার হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, ওসি তদন্ত টোকন, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, তথ্য কর্মকর্তা সাইদা খাতুন, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা সাব- রেজিস্টার শুভ্রা বারই, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক জাহিদুজ্জামানসহ আরো অনেকে।

এর পূর্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিঘলিয়া উপজেলা কমান্ড এর পক্ষ থেকে সদ্য যোগদানকৃত ইউএনও- কে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং বিদায়ী ইউএনও-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিঘলিয়া উপজেলা কমান্ডের আহবায়ক গোলাম মোস্তফা মোল্লা, যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর ও পঠাগার সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল হামিদ, কোষাধাক্ষ মোঃ রফিকুল ইসলাম, ত্রাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ রজব আলী সিকদার এবং সরদার শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park