
এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সরিষাপাড়া বিসমিল্লাহ নগরে নবনির্মিত নাজমুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং -এর শুভ উদ্বোধন ও ইছলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ ও মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, মোঃ আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস. এম. মেহেদী হাসান, সদস্য সচিব হেদায়েত হোসেন ও যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল্লাহ আল কায়েস, মাওলানা মহিউদ্দিন, সাবেক ইউপি সদস্য নুরুল হুদা সাজু ও স্থানীয় আলেম-উলামা, মাশায়েখ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ইসলামী শিক্ষার প্রসারে কওমি মাদ্রাসা ও মসজিদসমূহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আরবি ও দ্বীনি শিক্ষা মুসলিম সন্তানের চারিত্রিক উন্নয়ন ও মানবিক গুণাবলির বিকাশে অপরিহার্য। তারা আরও বলেন, নবপ্রজন্মকে কোরআন-হাদীসভিত্তিক সুশিক্ষা দেওয়ার জন্য সমাজে এমন প্রতিষ্ঠান স্থাপন অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানটি স্থানীয় ধর্মপ্রাণ জনসাধারণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।