1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের কৃষি ছাত্রদের মাঠ সফর: আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, বিভাগীয় ব্যুরো চীফ:

খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১১ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হলো “কৃষি সম্প্রসারণ মাঠ সফর-২০২৫”। এই কর্মসূচিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি.এসসি. এজি. (অনার্স) ২০১৯-২০ সেশনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

“আধুনিক কৃষি প্রযুক্তি ও মাঠ পর্যায়ে সরাসরি অভিজ্ঞতা অর্জন দেশের কৃষি উন্নয়নে অপরিহার্য। তরুণ প্রজন্মের অংশগ্রহণ ভবিষ্যতের কৃষির জন্য আশার আলো জ্বালাবে।”

শিক্ষার্থীরা দিঘলিয়ার আধুনিক কৃষি চাষাবাদ, যন্ত্রপাতির ব্যবহার, ফসল ব্যবস্থাপনা এবং কৃষি উদ্ভাবনের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠে তাদের দিকনির্দেশনা দেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

পুরো কর্মসূচি প্রাণবন্ত ও শিক্ষামূলক পরিবেশে সম্পন্ন হয় যা শিক্ষার্থীদের জন্য একটি ফলপ্রসূ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হিসেবে গৃহীত হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park