1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করলেন ইউএনও

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া খুলনা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দিঘলিয়ার বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।

১ মার্চ (শনিবার) দিঘলিয়া উপজেলার উল্লেখযোগ্য বাজার, যেমন পথের বাজার, সেনাটি বাজারসহ বিভিন্ন ছোট-বড় বাজারে তিনি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানান এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা ও দ্রব্য মজুদ থেকে বিরত থাকার নির্দেশ দেন।

বাজার মনিটরিংয়ের মূল নির্দেশনা:

প্রতিটি ব্যবসায়ীকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সতর্কতা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি।

এ সময় ইউএনও মাছ, মাংস, চাল, ফল, মিষ্টি ও মুদি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ক্রেতাদের সুবিধার জন্য ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

মনিটরিং কার্যক্রমে সহায়তা করেন দিঘলিয়া যৌথবাহিনী, দিঘলিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park