1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, খুলনা স্টাফ রিপোর্টার

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ২৮ অক্টোবর সোমবার বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলা চার রাস্তার মোড়ে দিঘলিয়া উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিঘলিয়া উপজেলা আমির মাওলানা আবুল হাসান ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা নায়েবে আমির মাওলানা অধ্যক্ষ কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনার আঞ্চলিক সহকারি পরিচালক খান গোলাম রসূল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য স ম এনামুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক দিঘলিয়া উপজেলা আমির ও খুলনা জেলা শুরা সদস্য মাওলানা শহিদুল্লাহ, জামাতে ইসলামী দিঘলিয়া উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কর্ম পরিষদ সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আঃ রহিম। বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ শওকত মোড়ল, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোল্লা খলিলুর রহমান,সেনহাটি ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, গাজীহাট ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীও ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।

এ সময় প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কবীরুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা এদেশে হত্যা, জুলুম-নির্যাতন, গায়েবী মামলা, গুম, খুন, লুটপাটের রাষ্ট্র গড়ে তুলেছিল। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নেতাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসি দিয়ে শহিদ করেছে।

এদেশের দেশ প্রেমি ছাত্র জনতা জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের ক্ষমতার মসনদ ছেড়ে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এ রক্ত স্নাত বিপ্লবকে জামায়াতে ইসলামি বৃথা যেতে দিবে না। শেখ হাসিনাসহ তার দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park