1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় বারাকপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি নির্বাচিত মোল্লা শফিউদ্দিন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস এম শামীম, দিঘলিয়া (খুলনা)

গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যহীন, নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আড়াইটায় বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন আমাদের দলে গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত।”

দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু। সম্মেলনের সভাপতিত্ব করেন বারাকপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইমরান হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল (সম্মেলনের চেয়ারম্যান), খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু, অসিত কুমার সাহা ও এনামুল হক সজল।

সম্মেলনে বারাকপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলরের ভোটে ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মোল্লা শফিউদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, মোল্লা সাজ্জাদ হোসেন, খান মোহাম্মদ, আরিফুল ইসলাম হাসান প্রমুখ।

এছাড়া সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park