
এস.এম. শামীম, খুলনা
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির দিঘলিয়া গড়ে তুলতে চায়। তারেক রহমানের নেতৃত্বে দিঘলিয়াকে সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজমুক্ত উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, বিএনপি সব ধরনের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটাতে চায়। চাঁদাবাজ ও দখলদারদের এ দলে কোনো ঠাঁই নেই। বিএনপির সব স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।
তিনি মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজনে হাজীগ্রাম মাদ্রাসা মাঠে ইয়াতিম, মসজিদ-মাদ্রাসার ইমাম ও আলেমদের সৌজন্যে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন: খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, আরিফুর রহমান, আনিসুর রহমান, লুটাস, নাসমুস সাকিব পিন্টু, অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা।
সভাপতিত্ব করেন: দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু। সঞ্চালনায় ছিলেন: উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিএনপি নেতারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দেশের মানুষের হারানো মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলনের পাশে থাকার আহ্বান জানান।