1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন: অনুপ্রবেশ রোধে হুশিয়ারি আজিজুল বারী হেলালের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া, খুলনা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যাতে কোনোভাবেই স্বৈরাচার-সহযোগী বা সরকারপন্থী অনুপ্রবেশকারীর হাতে প্রতারিত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। মঙ্গলবার সকালে খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেলাল বলেন, “দলের পরীক্ষিত এবং দুর্দিনে নেতৃত্ব দেওয়া নেতাকর্মীদের মাধ্যমে যাচাই-বাছাই করে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। যেন কোনোভাবেই স্বৈরাচারী সরকারের দোসররা বিএনপির ভেতরে ঢুকতে না পারে।” তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে এবং নতুন প্রজন্মের প্রথম ভোট যেন বিএনপিকে পড়ে, সে লক্ষ্যেই সবাইকে মাঠে থাকতে হবে। এটাই হবে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার সেরা পথ।”

তিনি আরও বলেন, “দলের ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিএনপি ক্ষমতায় এলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আঃ রকিব মল্লিক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।

 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোজাম্মেল হোসেন, বেলাল মোল্লা, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, মাস্টার আব্দুল কালাম আজাদ, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কবির জুয়েল, মুকিদ মীর, শাফিউদ্দিন, ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, খান মোহাম্মদ, কুদরত এ এলাহী স্পিকার, মামুন রেজা অপু, আব্দুল কাদের জনি, গাজী মনিরুল ইসলাম ও লিটন শেখ প্রমুখ।

অনুষ্ঠান শেষে জুলাই মাসের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং নেতাকর্মীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেন আজিজুল বারী হেলাল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park