
নিজস্ব প্রতিবেদক, দিঘলিয়া, খুলনা:
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” — এই স্লোগানকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।
২৫ জুন বুধবার সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস।
এছাড়াও বক্তব্য দেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ্ আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কিশোর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, তথ্যসেবা কর্মকর্তা সাঈদা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ এবং সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি গুরুত্ববহ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।