1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান, ২৫ লাখ মুক্তিপণ দাবিতে গ্রেপ্তার ১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়ায় ভয়ংকর মানব পাচার চক্রের ফাঁদে পড়ে এক ব্যক্তির পরিবারকে ২৫ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য করা হয়। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযানে নেমে একজনকে গ্রেপ্তার করেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ ২০২৫ তারিখে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ৪ নং সেনহাটি ইউনিয়নের পথেরবাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেল শেখ (৩০) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ভিকটিম মো. আরিফ (৩৫), পিতা: জয়নাল আবেদিন, সাং-কাতালিয়া, থানা: ফেনী সদর—তাকে একটি চক্র কৌশলে বাংলাদেশ থেকে লিবিয়ায় পাচার করে। পরবর্তীতে তাকে জোরপূর্বক অপহরণ করে ইউরোপে পাচারের হুমকি দেওয়া হয়। চক্রটি ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এবং ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রুবেল শেখ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা সহজ-সরল ব্যক্তিদের লোভনীয় প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর কথা বলে ফাঁদে ফেলে। পরে বিদেশে নিয়ে গিয়ে অপহরণ করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে। মুক্তিপণ না দিলে ভিকটিমদের শারীরিক নির্যাতন করা হয় এবং মৃত্যুর ভয় দেখিয়ে ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয়।

এই ঘটনায় ফেনী সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park