
ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার
খুলনার দিঘলিয়া উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং সমবায় অধিদপ্তর, ঢাকার সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহণে সমবায় সমিতির টেকসই উন্নয়নে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১০ টা থেকে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে জেলা সমবায় অফিসার সৈয়দ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবায় সমিতি কিভাবে পরিচালনা করতে হয়, সমবায় সমিতির আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ পদ্ধতি, সমবায় সমিতির নীতিমালা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আবু সাইদ, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধা কান্ত ঘোষ, জেলা সমবায় কার্যালয়ের তাঁত সুপার ভাইজার মোঃ সাইদুর রহমান, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ হেকমত আলী, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সেখ মোহাম্মদ আলী।
দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ২৫ টি সমবায় সমিতির দুজন করে সদস্যকে আমন্ত্রণ জানানো হয় । তার মধ্যে ব্লু স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, মৌচাক উৎপাদন মুখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, উদ্দীপনা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ, পপুলার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, প্রচেষ্টা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, দৌলতপুর বাজার শ্রমজীবী সমবায় সমিতি লিঃ, বয়রা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, আশার আলো ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, অর্জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, গোধূলি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্যবৃন্দ সহ আরো অনেক সমবায় সমিতি লিমিটেডের সদস্যগণ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।