1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ স্টাফ রিপোর্টার

 

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের গাজীরহাটে অবৈধ দখলে থাকা সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় একজন জনপ্রতিনিধি ও প্রভাবশালী ভূমিদস্যু চক্র জোর পূর্বক সরকারি এ জমি দখল করে রেখে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল।

দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস বলেন, উপজেলার গাজীরহাট ইউনিয়ন ভূমি অফিসের সামনে গাজিরহাট বাজারের মচন্দপুর মৌজার সরকারি খাস খতিয়ানের জমি একটি চক্র অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করছিল। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অবৈধ দখলকারীদের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, উচ্ছেদকৃত জমির পাশ্ববর্তী জমিতেও একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। যার মালিক মেহেদী গাজীকে নোটিশের মাধ্যমে জমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ইতঃপূর্বে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মেহেদী গাজীর দ্বিতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। যদিও পরবর্তীতে বিনা বাঁধায় তিনি ভবনটি নির্মাণ করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park