1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় সাগর জুট মিলের পানি নিষ্কাশনের ড্রেন দখলে, বর্জ্য ফেলছে আশপাশের প্রভাবশালী বাড়িওয়ালারা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):

খুলনার দিঘলিয়া উপজেলার সাগর জুট স্পিনিং মিলস লিমিটেডের পানি নিষ্কাশনের ড্রেনগুলো এখন মিল এলাকার আশপাশের প্রভাবশালী বাড়িওয়ালাদের বর্জ্য ও নোংরা পানি নিষ্কাশনের মূল মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এতে মিলের নিজস্ব নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্যক্তিমালিকানাধীন সাগর জুট মিলস-এর নিজস্ব জায়গায় নির্মিত একাধিক পাকা ড্রেন ছিল কেবল মিলের পানি নিষ্কাশনের জন্য। মিলটি হাজারো শ্রমিকের কর্মসংস্থানের একমাত্র অবলম্বন, যারা দৈনিক শ্রমের মাধ্যমে পরিবার-পরিজনের খরচ চালিয়ে আসছে। কিন্তু মিলের চারপাশে গড়ে ওঠা বসতবাড়ির কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের বাড়ির ময়লা পানি ও নোংরা বর্জ্য পাইপের মাধ্যমে অবৈধভাবে এই ড্রেনের সঙ্গে যুক্ত করে দিয়েছেন।

মিল কর্তৃপক্ষ জানায়, তারা একাধিকবার আশপাশের বাড়িওয়ালাদের এ ধরনের অবৈধ সংযোগ বন্ধ করতে অনুরোধ করলেও, প্রভাবশালী মহলের চাপে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে এবং মিলচত্বরে পানি জমে না থাকার স্বার্থে যেসব পাকা ড্রেন তৈরি করা হয়েছিল, এখন সেগুলোর মুখে জমে আছে বাইরের বর্জ্য—ফলে মিলের পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।

মিল কর্তৃপক্ষ আক্ষেপ করে জানায়, “আমাদের নিজেদের তৈরি করা পাকা ড্রেনগুলো এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটা শুধু আমাদের জন্যই নয়, সামগ্রিক পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। আমরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এ নিয়ে স্থানীয় প্রশাসনের কেউ প্রকাশ্যে মন্তব্য না করলেও এলাকাবাসীর অনেকেই মনে করেন, মিলের ড্রেন ব্যবস্থার এ অবস্থা চলতে থাকলে অচিরেই শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি, জলাবদ্ধতা এবং মিল কার্যক্রমে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহণ না করলে, ব্যক্তি মালিকানাধীন একটি শিল্পপ্রতিষ্ঠান অবৈধ দখলের কবলে পড়ে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা মিল কর্তৃপক্ষের।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park