1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় সারোয়ার খান কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৩০টি কাঁঠাল গাছের চারা রোপণ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

চলতি বর্ষা মৌসুমে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে শতাধিক ফলজ বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

গত ৭ জুলাই ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। এ সময় ২৫ টি নারিকেল চারা কলেজ ক্যাম্পাসে রোপণ করা হয়। গতকাল ১০ জুলাই কর্মসূচির দ্বিতীয় দিনে ক্যাম্পাসে ২৫টি কাঠাল চারাসহ ও অন্যান্য ফলজ বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন

পরিচালনা পর্ষদের সদস্য এম সিদ্দিক-উজ-জামান, সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ মোঃ ফরহাদ হোসেন,কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল হক বাবুল, প্রভাষক রেজাউল ইসলাম, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক ওমর আলী প্রমুখ।

কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন জানান, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদের নির্দেশনায় চলতি বছর বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে । বিগত বছরও কলেজে অনুরূপ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। তিনি বলেন, শুধু বৃক্ষ রোপণ নয় সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park