1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন: খন্দকার ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, খুলনা

বৈষম্যহীন, মানবিক উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন, “আমাদের সকল ভেদাভেদ ভুলে একত্রে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতা নির্বাচিত হচ্ছে কাউন্সিলের মাধ্যমে, এতে করে সঠিক নেতা নির্বাচিত হচ্ছে।”

শুক্রবার (১০ মে) বেলা ৩টায় সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু।

সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু, অসিত কুমার সাহা, এনামুল হক সজল প্রমুখ বক্তৃতা দেন।

সেনহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং অন্যান্য নেতাদের উপস্থিতিতে সম্মেলনে অংশগ্রহণ করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেল্লাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে খন্দকার ফারুক হোসেন মোরগ প্রতিকে ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আলী মিন্টু (তালা প্রতিক) পেয়েছেন ১১০ ভোট এবং দেলোয়ার হোসেন (মাছ প্রতিক) পেয়েছেন ১৪ ভোট।

এমন এক ঐতিহাসিক সম্মেলনে সকল নেতাকর্মী বিজয়ের সুরে অভ্যর্থিত হন এবং ভবিষ্যতে দলীয় কাজের প্রতি নিজেদের নিষ্ঠা এবং সমর্থন ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park