1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় স্কাউটসের কাব কার্নিভাল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, দিঘলিয়া (খুলনা)

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল ২০২৫। সোমবার (২৩ জুন) সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

কার্নিভালের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।

স্কাউটস খুলনা অঞ্চলের কমিশনার আবু হান্নান, সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা সম্পাদক শফিকুল ইসলাম, থানা ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার টি. এম. শাহ্ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিঘলিয়ার ৩০টি বিদ্যালয়ের দুই শতাধিক কাব স্কাউট এই কার্নিভালে অংশ নেয়। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে কাব সদস্যরা নানা ধরনের খেলায় অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের নৈতিকতা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park