1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাঙচুর ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা ব্যুরো:

দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাঙচুর ও জমি দখলের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই মার্চ সোমবার বাদ আসর সেনহাটি ইউনিয়ন এর বড়ই তলা ঘাটে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অমিত কুমার ঘোষের সঞ্চালনায় শেখ লিটনের সভাপতিতে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন মেহেদী হাসান সাজ্জাদ সিনিয়র যুগ্ন আহবায়ক দিঘলিয়া থানা ছাত্রদল, মেহেদী হাসান সেনাটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক , আনোয়ার হোসেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বড়তলা বাজারে সভাপতি এস, কে, ফিরোজ আলম,সাধারণ সম্পাদক মোহাম্মদ রূপচাঁন, সহ সনাতন ধর্মালম্বীদের অসংখ্য ব্যক্তিবর্গ ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে জানান এলাকার কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু দবির ৫ ই আগস্ট জুলাই গন অভ্যুত্থানের পর নিজস্ব পেশি

শক্তি ব্যবহার করে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ভাঙচুর লুটপাট জমি দখল চালিয়ে আসছিল দবির এর এমন কর্ম কান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন সেনহাটি হিন্দু সমাজ ও এলাকা বাসী আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তরা বলেন অতি দ্রুত সন্ত্রাসী দবির কে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা না করলে আগামীতে আরো কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park