1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ১৬ বছর পর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: এম. সাইফুর রহমান মিন্টু সভাপতি, আব্দুল রকিব মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর পর খুলনার দিঘলিয়া উপজেলায় জেলা ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, যেখানে এম. সাইফুর রহমান মিন্টু সভাপতি ও আব্দুল রকিব মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চৌরাস্তা মোড় এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী মিছিল ও শোভাযাত্রা নিয়ে সম্মেলনস্থলে সমবেত হন। স্থানীয় নেতারা জানিয়েছেন, ২০০৯ সালের পর এ প্রথম দিঘলিয়ায় সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তা নেপথ্যে নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আর সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, খাঁন জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, শরীফ ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন ও ভোট গ্রহণের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়।

২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৮ জন ভোট দেন। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন এম. সাইফুর রহমান মিন্টু (২৪০ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ হাফিজুর রহমান পান ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হন আব্দুল রকিব মল্লিক (২৪৮ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল মল্লিক পান ৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোল্লা নাজমুল হক (১৬০ ভোট)। নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি দিঘলিয়া উপজেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করে আগামী দিনে রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সম্মেলন শেষে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে স্থানীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে নতুন পথচলায় শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park