1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় ৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শামীম দিঘলিয়ার খুলনা 

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রাম থেকে ৪ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) গভীর রাতে দিঘলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি অভিযানিক দল দেয়াড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে খালেক শেখের ছেলে আমিরুল শেখ (৩৪) কে আটক করা হয়। পরে তার দেখানো মতে বাড়ির সিঁড়ির চিলেকোঠা থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া গুলির সঙ্গে কোনো অস্ত্রের সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি জানিয়েছেন।

পুলিশের ধারণা, এসব গুলি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য গোপনে মজুত করা হয়েছিল। তবে এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park