1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

যথাযথ মর্যাদায় এবং আনন্দ উল্লাসের মাধ্যমে খুলনার দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরদার শহিদুল্লাহ’ র সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ ফিরোজ আলীর শেখ এর সঞ্চালনায় দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের পুলেরহাট বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং কেক কাটার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বর্নিত সংস্থার বিগত ১ বছরের কর্মকাণ্ডের সফলতা এবং বিফলতা নিয়ে উপস্থিত অনেকেই মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন। আলোচনায় উক্ত সংস্থার অনেক সফলতার বাস্তব ঘটনা উত্থাপিত হয়। যা শুনে নতুন ও পুরাতন সদস্যরা অনুপ্রাণিত হয় এবং এই সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশ করে সংস্থার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও সদস্য বৃন্দ বক্তব্য রাখেন। এরপর পবিত্র জুমার নামাজ আদায় এবং মধ্যাহ্নভোজ এর বিরতির পর আগামী এক বছরের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়। পরিশেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park