1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ার গাজীরহাটে লাখ লাখ টাকার সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের সরকারি রাস্তার পাশের ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দিঘলিয়া উপজেলায় মোতায়েন ও টহলরত সেনা সদস্যরা কিছু গাছের লগ(গাছের গুঁড়ি)উদ্ধার করে রাস্তার পাশে রেখে আসলেও গাছের লগগুলো সংরক্ষণ করা বা উপজেলা প্রশাসনের জিম্মায় আনা হয়নি। রাস্তার পাশে যত্রতত্র পড়ে আছে সেগুলি। এদিকে লুট হওয়া সরকারি গাছগুলো উদ্ধারে নেওয়া হয়নি কোনো আইনী পদক্ষেপ।

দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকা সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার জঙ্গুসিয়া, মহিষদিয়া ও গাজীরহাটসহ বিভিন্ন গ্রামের সরকারি রাস্তার পাশ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তারা প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে গেলেও কোনো মহল এ ব্যাপারে কোনোরূপ আইনী পদক্ষেপ গ্রহণ করেনি। শেষ মুহূর্তে খবর পেয়ে সেনাবাহিনীর চৌকস টিম টহলে গিয়ে কিছু গাছের লগ উদ্ধার করে। যে লগগুলো রাস্তার পাশে এলোমেলোভাবে পড়ে আছে। গাজীরহাট এলাকার নায়েব লগগুলো পরিদর্শন করে এলেও সেগুলো সংরক্ষণ বা নিরাপদ স্থানে স্থানান্তর করার পদক্ষেপ গ্রহণ করেননি বলে এলাকাবাসী সংবাদিকদের জানান।

এদিকে দুর্বৃত্তরা গাজীরহাট এলাকায় গাছ কাটার সময় কয়েকটা গাছ আংশিকভাবে কেটে রেখে দিয়েছে। সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হওয়ার কারণে গাছগুলো আর কাটতে পারেনি। এগাছগুলো অপসারণ না করলে যে কোনো সময় ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের অবহিত করেন।

সরকারি রাস্তার পাশ থেকে ও প্রতিষ্ঠান থেকে যে সকল দুর্বৃত্তরা সরকারি গাছ কেটে নিয়ে গেছে তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। যে সকল গাছের লগ উদ্ধার হয়েছে সে লগগুলো নিরাপদ স্থানে স্থানান্তর না করা হলে তাও উধাও হয়ে যেতে পারে বলে এলাকাবাসী এ প্রতিবেদককে জানান। সরকারি কাটা গাছগুলি দ্রুত প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park