1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ার বারাকপুরে নৌবাহিনীর সহায়তায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):

খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর সহায়তায় অসহায় নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বারাকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে শত শত উপকারভোগী নারী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক পুষ্পেন্দু দাস। এছাড়া উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা।

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় বারাকপুর ইউনিয়নের ৪৩৩ জন নারী প্রতিমাসে সেলাই করা বস্তায় ৩০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন। টানা দুই বছর এ সুবিধা ভোগ করবেন তারা। উপকারভোগীরা বলেন, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট এবং বিশেষভাবে বাংলাদেশ নৌবাহিনীর উপস্থিতির জন্য কৃতজ্ঞ।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, “দুঃস্থ ও অসহায় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমাজে নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা এর আওতায় আছেন। প্রাথমিক বাছাই শেষে অনুমোদিত তালিকার ভিত্তিতে কার্ড সরবরাহ করা হয়েছে। এজন্য প্রত্যেক নারীকে ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়েছে, যা দুই বছর শেষে লাভসহ ফেরত দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করেন, এই উদ্যোগ দুঃস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park