
এস.এম. শামীম, খুলনা ব্যুরো:
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ এপ্রিল বিকেল ৪টায় সেনহাটির হাজীগ্রাম ঈদগাহ মাঠে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন শেখ মোসলেম উদ্দিন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনিরুল হক বাবুল। প্রধান বক্তা ছিলেন মোঃ সাইফুর রহমান মিন্টু এবং বিশেষ বক্তা ছিলেন আব্দুর রকিব মল্লিক।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন শরীফ মোজাম্মেল হোসেন, মোঃ গাজী জাকির হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ, ডাঃ হাফিজুর রহমান, মোঃ ইমরান হোসেন, শেখ আসাদুজ্জামান, কুদরত-এ-এলাহী স্পিকার, মোঃ জাসেদ কবীর জুয়েল, মোঃ বাদশা গাজী, মোঃ আলম চৌধুরী, মোঃ জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, মোহাম্মাদ আলী মিন্টু, মোল্লা সাজ্জাদ হোসেন, সোহেল পারভেজ কাকন, আরিফুল ইসলাম হাসান, মোল্লা মাহমুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, গাজী মনিরুল ইসলাম, মোঃ লিটন শেখ, মোহাম্মাদ আলী টুটুল, মোঃ হিমেল গাজী, মোঃ এফতেকার সরদার, আওসাফুর হোসেন, মুরাদ খান, জাহাঙ্গীর হোসেন, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে সেনহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোঃ আঃ সালাম সভাপতি ও মোঃ আসাদ সর্দার সাধারণ সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ডে মোঃ আঃ রশিদ সভাপতি ও মোঃ আজাদ সরদার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।