1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক কতৃক ভিপি জমি বিক্রির অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক কতৃক ভিপি জমি বিক্রির অভিযোগ উঠেছে । সরেজমিনে গিয়ে জানা যায় দিঘলিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী সভানেত্রী শামসুন্নাহার বেগম ও সেনহাটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন মিলে সেনহাটি সরিষা পাড়া এলাকার ভিপি/ ডিসি আর এর জমি বিভিন্ন লোকের কাছে গোপনে বিক্রি করে আসছে।

এবিষয়ে সরিষা পাড়া এলাকার জমি ক্রেতা আতিয়ার ও তার পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন শামসুন্নাহার ও ফরহাদ মাষ্টার এর সমন্বয়ে তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৩ শতাংশ জমি ক্রয় করেছে , এবিষয়ে ক্রেতা আতিয়ার হোসেন জানান যে তাদের কে জমির মুল্য দিয়ে দেওয়া হয়েছে। এবং ফরহাদ মাষ্টার বলেছেন যে আতিয়ার কে তার নামে দান পএ ও উপজেলা ভূমি অফিস থেকে ডিসি আর করে দেওয়া হবে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত সরিষা পাড়া এলাকায় খবর নিয়ে জানা যায় ঐ এলাকার কালি মন্দির এর পিছনে একটি পুকুর পাড়ের ২ টি দাগে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সভানেত্রী শামসুননাহারের বসত ঘরের পিছনে থাকা ভিপি/ডিসি আর এর আরো ২ টি দাগে জমি বিক্রি হয়েছে। যার এস এ দাগ নং-২৩৮৭। আর এস ৫২৪৭।

এবিষয়ে সেনহাটি ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায় ৫২৪৭ ১/১ এ রয়েছে, আর এস খতিয়ানে মোট -১ একর ৩০ শতাংশ জমি রয়েছে যা কিনা সম্পুর্ন সরকারী। যার লিস কেস- ১২। ৭৯/৮০।

এবিষয়ে একজন ক্রেতার সাথে কথা বলে গোপন ক্যামেরায় ধারণ করা হয়। এদিকে শামসুন্নাহারের কাছে ডিসি আর এর জমি বিক্রি করার কথা জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং তাৎক্ষণিক ভাবে মাস্টার ফরহাদ হোসেনকে ফোন কলে ধরিয়ে দিয়ে এড়িয়ে যান। কিন্তু ফরহাদ মাষ্টার ফোন কলে জানান উক্ত জমি বিক্রি করা হয়নি।

এবিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে শামসুন্নাহার প্রতিবেদক কে ফোন দিয়ে হুমকি স্বরূপ কথাবার্তা বলেন যা কিনা ফোন কলে রেকর্ড রয়েছে। এমন দুর্নীতিবাজ দের এধরণের অপকর্ম, লুটপাট, সরকারী সম্পত্তি বিক্রির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park