
ওয়াহিদ মুরাদ,স্টাফ রিপোর্টার
‘নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রানে’ এই প্রতিপাদ্যে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী সকালে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ( এসি ল্যান্ড) দেবাংশু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম, উপস্থিত ছিলেন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এস এম ফাহাদ হোসেন, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, বাবু প্রদীপ কুমার মজুমদার, মিসেস লিপি আক্তার, আমিনুর রহমান সহ শিক্ষকবৃন্দ।
পিঠা মেলায় ৩৫ থেকে প্রায় ৪০ প্রকার পিঠা নিয়ে ২১টি স্টল স্থাপিত হয়। সেনহাটি আইডিয়াল কেজি স্কুলের শিক্ষক শিউলি আক্তার বলেন আমরা ১০,০০০ টাকার পিঠা বিক্রি করব এটাই আমাদের টার্গেট, সকাল ৮ থেকে সকাল ১১ টা পর্যন্ত ৩৫০০ টাকা পিঠা বিক্রয় করেছি।
প্রধান অতিথি বলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা রসে ভেজা চিতাই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, কুলি পিঠা, বিভিন্ন ধরনের পিঠা প্রায় হারিয়ে যেতে বসেছে। এ সকল পিঠা হারিয়ে গেলে আমরা এ সকল পিতার সাধ হতে বঞ্চিত হব। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা বাঙালি- আমাদের বাংলার সংস্কৃতির ভিতরে থাকতে হবে এই আহ্বান রাখেন সকল পিঠা প্রেমীর প্রতি।