
এস.এম. শামীম, খুলনা ব্যুরো
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পূর্বকাটানিপাড়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ আসর খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আবুল কাশেমের বাড়ির উঠানে এ আয়োজন করে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টি।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হক সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অচিন্ত কুমার দাস (সিনিয়র সহ-সভাপতি, খুলনা মহানগর জাতীয় পার্টি) এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আবদুল্লাহ আল মামুন (সাধারণ সম্পাদক, খুলনা মহানগর জাতীয় পার্টি)।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে ইফতার পরিবেশন করা হয়।