
ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার
দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে রোববার (২৩ মার্চ) বেলা ১২ টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, গাজী জাকির হোসেন, মোল্লা মনিরুজ্জামান, মোল্লা নাজমুল হক, মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, আবুল কালাম আজাদ, ডা. হাফিজুর রহমান, ইমরান হোসেন, আলম চৌধুরী, কুদরতী এলাহী স্পীকার, জাসেদ কবির জুয়েল, মোঃ বাদশা গাজী, মোঃ মুকিদ মীর, আব্দুল্লা আল মামুন নিপু, মোঃ দেলোয়ার হোসেন, আরিফুল ইসলাম হাসান, মোহাম্মাদ খান, মোঃ সাজ্জাদ মোল্লা, আব্দুল কাদের জনি, মোঃ লিটন শেখ, গাজী মনিরুল ইসলাম, মোহাম্মাদ আলী টুটুল, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এছাড়া, সভায় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, সেনহাটী, গাজীরহাট ইউনিয়নের ওয়ার্ড কমিটির সদস্যরা।
সভায় আগামী ২৫ মার্চ বেলা ১১ টায় স্থানীয় পথের বাজারে একটি মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া, যারা বিএনপি না করে তাদের দল নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে আসছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এমন সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।