
দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তরুণ নেতা শরীফ ইমামুল ইসলাম। দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, আদর্শ ও দায়িত্বশীলতার জন্য তিনি এলাকায় পরিচিত। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং তাদের সমস্যার সমাধানে সবসময় এগিয়ে আসা তার বৈশিষ্ট্য।
শরীফ ইমামুল ইসলাম শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও এলাকায় সুনাম অর্জন করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুঃস্থদের সহায়তা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
তাঁর নেতৃত্বগুণ, সততা ও নিষ্ঠার কারণে দিঘলিয়া উপজেলায় তিনি একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে সমাদৃত। নির্বাচনে তিনি ভোটারদের কাছে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে জয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।