1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

খুলনার দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার সকাল ৯ টায় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোঃ তাসনিম ইসলাম টুটুলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক খান গোলাম রসুল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ কবিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো বক্তব্য পেশ করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাউসুল আযম হাদী, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহ সভাপতি আকবার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সাবেক থানা আমীর মাওলানা শহীদুল্লাহ্, থানা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, থানা শুরাহ কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম ও সাইফুল্লাহ মানসুর, থানা বায়তুলমাল সম্পাদক আঃ রহমান, ইউনিয়ন আমীর মোল্যা শফিকুর রহমান ও শওকাত আকবার, ইউনিয়ন সভাপতি মোল্যা খলিলুর রহমান, মাওলানা আলমগীর হোসেন ও হাসান বিশ্বাস। অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে মোঃ মুজাহিদুল ইসলামকে সভাপতি ও মোঃ তাসনিম ইসলামকে সেক্রেটারি করে দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেসনের কার্যকরী পরিষদের নাম ঘোষনা করা হয়।

পরিষদের অন্যান্যরা হলেন, সহসভাপতি আলমগীর হোসেন ও মোল্যা খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক (মহিলা) জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, কোষাধ্যক্ষ আবু হানিফ, দপ্তর সম্পাদক মাহাফুজ বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সম্পাদক ইমরান মৃধা, প্রচার ও প্রযুক্তি সম্পাদক সোহাগ আলী, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মওলানা হাসান বিশ্বাস, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন সাব্বির, আইন আদালত সম্পাদক আলমাস শেখ, সাহায্য ও পুণর্বাসন সম্পাদক নূর মোহাম্মদ, কর্মসংস্থান সম্পাদক আলমাছ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। কার্যকরী সদস্যরা হলেন রবিউল ইসলাম, মোঃ সাব্বির হোসেন ও মোঃ আনোয়ার শেখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park